ডুমুরিয়ায় ইট প্রস্তুতকারী মালিক সমিতি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ডুমুরিয়া শাখা গঠনের লক্ষ্যে ৯ মে জমাদ্দার সুপার মার্কেটে ভাটা মালিকদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।খুলনা-৫ আসনের সাংসদ ও কেপি ব্রিক্সের স্বত্বাধিকারী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি, ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও সেতু ব্রিক্সের মালিক গাজী আবদুল হাদীকে সহসভাপতি, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেবি-১ মালিক আবদুল লতিফ জমাদ্দারকে সাধারণ সম্পাদক, এনকে ব্রিক্সের মালিক প্রফুল্ল রায়কে সহসাধারণ সম্পাদক, ভাই ভাই ব্রিক্সের মালিক রঞ্জন সরদার, সরদার ব্রিক্সের মালিক মেহের আলী, জেসি ব্রিক্সের মালিক আবদুল গফ্ফার, জেবি ব্রিক্সের মালিক আবদুল কাইউম জমাদ্দার, আল আমিন ব্রিক্সের মালিক গাজী হুমায়ূন কবির, রয়্যাল ব্রিক্সের মালিক আবুল হাসান, এনএইচ ব্রিক্সের মালিক রফিকুল হক, জাহান ব্রিক্সের মালিক শাহজাহান জমাদ্দার, ও এন জে ব্রিক্সের মালিক ইমরান জমাদ্দারকে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।