ডুমুরিয়ায় উদীচীর একুশ উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশ উদ্যাপন উপলক্ষে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উদীচী ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। উদীচীর সভাপতি অশোক সিংহের সভাপতিত্বে ডুমুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, অচিন্ত বিশ্বাস, খুলনা জেলা উদীচীর সাধারণ সম্পাদক সালেহ মোহম্মদ শহিদুল্লাহ, সহসভাপতি দেব নারায়ণ পাল, রঞ্জন তরফদার, মনির হোসেন খান ও সাধনা সিংহ। শেষে ডুমুরিয়া উদীচীর পরিবেশনায় গণসংগীত পরিবেশন ও নাটক সনাতনের আত্মদর্শন মঞ্চস্থ হয়।