ডুমুরিয়ায় উদীচীর সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ডুমুরিয়া উপজেলা শাখার নবম সম্মেলন ২৩ অক্টোবর উপজেলার শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।অশোক সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন ব্রিটিশবিরোধী ও তেভাগা আন্দোলনের নেতা কামাক্ষ্যা প্রসাদ রায় চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি সুখেন রায়, জেলা উদীচীর তারকচন্দ্র কণ্ডু, মোজাম্মেল হক ও কাজল ইসলাম। প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন খান।সম্মেলনে দেব নারায়ণ পালকে সভাপতি ও নজরুল ইসলাম বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।