ডুমুরিয়ায় খেজুরের বীজ রোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনির চাহিদা পূরণের লক্ষ্যে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ২১ জুলাই সকালে গুটুদিয়া ইউনিয়নের পাঁচ কিলোমিটার গ্রামীণ রাস্তার উভয় পাশে খেজুরের বীজ রোপণ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার জানান, উপজেলার ফলইমারী চিংড়ি হ্যাচারি থেকে পশ্চিম বিল পাবলা রাস্তার দুই পাশে অসংখ্য খেজুরের বীজ লাগানো হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা রেজোয়ানুল হক ও কৃষক মিহির ফৌজদারের প্রচেষ্টায় এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে পরিবেশবান্ধব এ কর্মসূচির সূচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাখন লাল দাস। ওই কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন দুলাল চন্দ্র বালা, পরিতোষ বিশ্বাস, মিলি সরকার, সহদেব মল্লিক ও কুমুদ রঞ্জন সরকার।