ডুমুরিয়ায় ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে খুলনার ডুমুরিয়ায় আঙ্গারদোহা কলভার্টের কাছে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে ট্রাক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আঙ্গারদোহা কলভার্টের কাছে একটি মালবাহী ট্রাক নসিমনটিকে চাপা দিলে ঘটনাস্থলেই নসিমনের চালক টিপনা গ্রামের আলমগীর হোসেন (২৫) এবং যাত্রী বামুন্দিয়া গ্রামের মহেন্দ্র মল্লিক (৬০) মারা যান। গুরুতর আহত অবস্থায় নসিমনের অপর দুই যাত্রীকে হাসপাতালে নেওয়া হলে তাঁদের মধ্যে সাজ্জাত আলী শেখ (৬০) নামের আরেকজনের মৃত্যু হয়। ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু সাদেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।