ডুমুরিয়ায় তালবীজ রোপণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফলের মাধ্যমে পুষ্টি ও চিনির চাহিদা পূরণের লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩১ আগস্ট খুলনা-ফুলতলা সংযোগ সড়কের দুই পাশে তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ডুমুরিয়া উপজেলার লতা আইপিএম ক্লাবের কর্মীরা গ্রাম থেকে তালবীজ জোগাড় করে স্বেচ্ছাশ্রমে খুলনা-ফুলতলা সংযোগ সড়কে লতা সংযোগ সেতুর কাছ থেকে খুলনা জিরো পয়েন্ট পর্যন্ত সাড়ে সাত কিলোমিটর সড়কের দুই ধারে মোট ১৫ কিলোমিটারে কয়েক হাজার তালবীজ রোপণের কাজ শুরু করেন। প্রধান অতিথি হিসেবে তালবীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক এম এনামূল হক।