ডুমুরিয়ায় দাবা টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়ায় দাবা টুর্নামেন্ট কমিটি আয়োজিত ১৮ দলের খেলায় ১৯ নভেম্বর আসাদুল আলম অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।ডুমুরিয়া কলেজের অধ্যক্ষ এস এম গোলাম হায়দার ৩৬ জন প্রতিযোগীর উপস্থিতিতে টুর্নামেন্ট উদ্বোধন করেন। সমরেশ কান্তি রায়ের পরিচালনায় সুইচ লীগ পদ্ধতি অনুসরণ করে অনুষ্ঠিত এ খেলায় ১০ পয়েন্ট পেয়ে আসাদুল আলম অপরাজিত চ্যাম্পিয়ন এবং আট পয়েন্ট পেয়ে বাসুদেব মণ্ডল রানার্সআপ হয়েছেন। দিনব্যাপী অনুষ্ঠিত খেলা শেষে সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডুমুরিয়া দাবা টুর্নামেন্ট কমিটির সভাপতি মোশাররফ হোসেন।