ডুমুরিয়ায় দুই নসিমনের সংঘর্ষ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলার সেনাপাড়া এলাকায় আজ রোববার বেলা একটার দিকে দুটি নসিমনের মুখোমুখি হয়। এতে একজন নিহত ও একজন আহত হন।নিহত ব্যক্তির নাম শামসুর রহমান মোল্লা (৪৫)। তাঁর বাড়ি উপজেলার গজেন্দ্রপুর গ্রামে। আহত হন একই উপজেলার খরশোন্ডা গ্রামের তানজিলা বেগম। তাঁকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত দুটি নসিমনকে থানা হেফাজতে রাখা হয়েছে।