ডুমুরিয়ায় বিদ্যুতের অপচয় রোধে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথমবারের মতো বিদ্যুতের সাশ্রয় ও অপচয় রোধ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রের উদ্যোগে ২৪ আগস্ট ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মসিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব কায়সারুল ইসলাম, কর ন্যায়পাল পরিচালক সৈয়দ মিজানুর রহমান, রংপুরের আঞ্চলিক সেটেলমেন্ট অফিসার আবুল কালাম আজাদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জাহিদুল ইসলাম, জ্বালানি বিভাগের উপ-সচিব মহিউদ্দিন আহম্মদ, খুলনা জেলা প্রশাসক জামসের আহম্মেদ খন্দকার ও ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন।