ডুমুরিয়ায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে নকশী কাঁথা ফিল্ম সোসাইটির উদ্যোগে গতকাল শনিবার ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে পাঁচ দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়েছে। প্রতিদিন তিনটি করে প্রদর্শনী হবে। প্রথম দিন ১১টায় গেরিলা, দুপুরে আগামী ও বিকেলে জয়যাত্রা প্রদর্শিত হয়। আজ রোববার প্রদর্শিত হবে, স্পার্টাকাস’৭১ ও এমন দেশকে খুঁজে পাবে নাকো তুমি, দারুচিনি দ্বীপ ও মাটির ময়না। সোমবার আমার বন্ধু রাশেদ, নিঝুম অরণ্যে ও মনের মানুষ। মঙ্গলবার শরৎ ’৭১, ধ্রুবতারা ও মুক্তির গান। বুধবার প্রদর্শিত হবে শ্যামল ছায়া, মেঘের পরে মেঘ ও পাঁচটায় বৃত্তের বাহিরে।