ডুমুরিয়ায় রাসমেলা ও পুণ্যস্নান অনুষ্ঠিত
রাসপূর্ণিমা উপলক্ষে খুলনার ডুমুরিয়া উপজেলার বান্দা, জিয়েলতলা, মির্জাপুর, রংপুরসহ বিভিন্ন এলাকায় ২১ নভেম্বর আড়ম্বরপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের রাসমেলা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে ভান্ডারপাড়া ইউনিয়নের বালিয়াখালী মহাশ্মশান ঘাটে অজিত অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, ভাইস চেয়ারম্যান শোভারানী হালদার, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান খান আলী মুনসুর, শেখ হামিদুর রহমান, কালিদাস বিশ্বাস, সুশান্ত বিশ্বাস, নিখিল রঞ্জন রায় ও হিমাংশু বিশ্বাস। ভোর থেকে সারা দিন ধরে এলাকার বিপুলসংখ্যক নর-নারী হন্নের দোহা নদীতে পুণ্যস্নানে অংশ নেন। এ ছাড়া জিয়েলতলা মহামায়া আশ্রমে, মির্জাপুর ও রংপুরের ঠাকুরোনতলায় পুণ্যস্নান ও রাসমেলা অনুষ্ঠিত হয়।