ডুমুরিয়ায় শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শুদ্ধ সংগীতের প্রচার ও প্রসারের লক্ষ্যে ২৩ জুলাই সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলা সদরে মোমেনা সুপার মার্কেটে ত্রৈমাসিক শাস্ত্রীয় সংগীতের জলসা ‘আলাপ’ অনুষ্ঠিত হয়েছে। সংগীতানুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আবদুল কাদের খান। স্বাগত বক্তব্য দেন নজরুল ইসলাম বিশ্বাস। অনুষ্ঠানে সুরের মায়াজালে মুগ্ধ করেন শাস্ত্রীয় সংগীতের গুণী শিল্পী অশোক চক্রবর্তী, সন্ধ্যা পাল, এস এম মাজেদ জাহাঙ্গীর, রবীন্দ্রনাথ মল্লিক, অধ্যাপক গোবিন্দ চন্দ্র, ফারহানা ইসলাম, গোপাল চন্দ্র বিশ্বাস ও লিটন ঢালী। তবলায় ছিলেন দিবাকর মণ্ডল এবং বাঁশিতে আবদুর রশীদ।উদীচীর পথসংগীত