ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ১ সেপ্টেম্বর বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ডুমুরিয়া কেন্দ্রীয় মঠ প্রাঙ্গণে পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণচন্দ্র চন্দ। অনুষ্ঠান উদ্বোধন করেন খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ড. পূর্ণেন্দু গাইন।