ডুয়েট গণিত উৎসব ২০১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ মার্চ ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে ডুয়েট গণিত উৎসব ২০১০ অনুষ্ঠিত হবে। উৎসবে গণিত অলিম্পিয়াড, প্রশ্নোত্তর পর্ব, বিজ্ঞানবিষয়ক চিত্র প্রদর্শনী, গণিতের বই ও সংখ্যা মেলাসহ ইত্যাদি আয়োজন থাকবে। চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জুনিয়র (ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণী), সেকেন্ডারি (নবম-দশম), হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ) এবং বিশ্ববিদ্যালয়। গণিত ও বিজ্ঞান ক্লাব, ডুয়েট এই গণিত উৎসব আয়োজন করছে। অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদর অনিরুদ্ধ প্রামাণিক (০১৯১৮০৬৬৮৯৮) ও সালাউদ্দিন সুমনের (০১৮১৯৮৩২৭৫৯) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।