ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, মানুষের সচেতনতার কারণে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন সীমাবদ্ধ সম্পদ নিয়ে কাজ করে যাচ্ছে।নগর ভবনে আজ বৃহস্পতিবার ‘ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই জনসচেতনতা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।মেয়র জানান, ২০০০ সালে ডেঙ্গুতে ৯৩ জন মারা যাওয়ার খবর ডিসিসির কাছে আসে। ২০০২ সালে এ সংখ্যা ছিল ৫৮ জন। কিন্তু ২০০৭ সাল থেকে ডেঙ্গুতে মৃত্যুর কোনো খবর নেই। এর অর্থ হচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।সভায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ডেঙ্গু থেকে বাঁচার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকতে হবে। অনেক সময় নীতিনির্ধারক ও নীতি বাস্তবায়নকারীদের মধ্যে দূরত্ব থাকে। এ জন্য ঠিক সময়ে অনেক কিছুই বাস্তবায়ন হয় না। এর কারণ, কোনটি সিটি করপোরেশনের দায়িত্ব আর কোনটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, এটি সংজ্ঞায়িত নেই। এতে কাজের ক্ষেত্রে সমস্যা হয়।সভায় জাতীয় অধ্যাপক এম আর খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা প্রমুখ বক্তব্য দেন।