ডেনন নেশন বিশ্বকাপে খুলনা জেলা ফুটবল দলের অংশগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ডেনন নেশন বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে খুলনা জেলা ফুটবল দল।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ২০০৯ সালে দেশের ৪৪টি জেলার ফুটবল দলের মধ্য থেকে বাছাই করা চ্যাম্পিয়ন দল হিসেবে খুলনা জেলা ফুটবল দল এ খেলায় অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় বিশ্বের ৪০টি দেশের অনূর্ধ্ব ১০-১২ বছরের খেলোয়াড়েরা অংশ নেয়।দক্ষিণ আফ্রিকায় ডেনন নেশন কাপ ফুটবল খেলায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ দল হিসেবে খুলনা জেলা দলে ১৬ সদস্যের একটি দল ২৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। দলের সদস্যরা হলেন ম্যানেজার মো. সাইফুল ইসলাম ও প্রশিক্ষক শেখ জাহাঙ্গীর হোসেন। খেলোয়াড়েরা হলো মো. এনামুল ইসলাম, মো. রিয়াজুল ইসলাম, সৈয়দ শাহবাজ, বি এম রনি আহমেদ, রাতুল খন্দকার, বিপ্রদাস মণ্ডল, মো. তরিকুল ইসলাম, জয়ন্ত বালা, হূদয় শেখ, মাইকেল মল্লিক, মো. রুবেল শেখ, শেখ নাজমুল ইসলাম, মো. খালিদ হাসান ও সুমন চন্দ্র শীল।