ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব পদত্যাগ করেছেন। ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে তিনি গতকাল রোববার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দেন।আজ সোমবার নাহিদ মাহতাব সাংবাদিকদের বলেন, ‘ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি।’তাঁর এই পদত্যাগে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ৩০ জনে দাঁড়াল। ২০০১ সালে নাহিদ মাহতাবকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। ২০০৭ সালের ২১ জুন পদোন্নতি দিয়ে তাঁকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল করা হয়।