ডেপুটি প্রধানমন্ত্রী সুতেপের পদত্যাগ ও আত্মসমর্পণ চায় লাল শার্টধারীরা
সরকারের কাছে নতুন দাবি জানিয়েছে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা। তাদের দাবি, গত এপ্রিলে সহিংসতায় ২৫ জন নিহত ও ৮০০ আহত হওয়ার ঘটনার দায় সরকার স্বীকার না করলে বিক্ষোভ অব্যাহত থাকবে। এ সময় বিক্ষোভকারীরা ডেপুটি প্রধানমন্ত্রী সুতেপ তাওগুসবানের পদত্যাগ ও আত্মসর্মপণের দাবি জানায়।লাল শার্টধারীরা বা ইউনাইটডে ফ্রন্ট ফর ডেমোক্রেসি অ্যাগেনস্ট ডিকটেটরশিপের (ইউডিডি) সহযোগী নেতা নাতাউত সাইকুয়া বলেন, ডেপুটি প্রাইম মিনিস্টার সুতেপ তাওগুসবানকে এ ঘটনার জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে, আর সেটা হলেই বিক্ষোভের অবসান হবে। তিনি বলেন, ‘ডেপুটি প্রধানমন্ত্রী সুতেপ আত্মসর্মপণ করলেই আমরা ঘরে ফিরব।’তবে এই অভিযোগ অস্বীকার করেন ডেপুটি প্রধানমন্ত্রী। সরকারের একজন মুখপাত্র জানান, সহিংসতার বিষয়ে বিক্ষোভকারীদের দায়ের করা অভিযোগে সুতেপকে কাল বিশেষ তদন্ত বিভাগের সামনে হাজিরা দেবেন। রয়টার্স।