ডেপুটি স্পিকারের জন্য নাগরিক সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ১০১ সদস্যের নাগরিক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন ড. আনিসুজ্জামান এবং সদস্যসচিব নূর মোহাম্মদ তালুকদার।গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নাগরিক কমিটির উদ্যোগে ২৭ জানুয়ারি বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ডেপুটি স্পিকারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।