ডেমরায় ককটেলসহ একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশ আজ বৃহস্পতিবার রাজধানীর ডেমরা থেকে সাতটি ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ডাকাতি বা ছিনতাইয়ে ব্যবহারের জন্য তিনি ককটেলগুলো সংরক্ষণ করছিলেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সোহেল হোসেন (২৪)।ডেমরা থানা পুলিশ জানায়, ডেমরার ডগাইর (জিগাতলা) বাদশা মিয়া সড়কের মুসলেম ঠিকাদারের বাড়িতে আজ দুপুরে অভিযান চালিয়ে সোহেলকে গ্রেপ্তার করা হয়। সোহেল ওই বাসার একটি কক্ষ ভাড়া নিয়ে থাকত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহাবুব প্রথম আলোকে জানান, ডাকাতি বা ছিনতাইয়ের উদ্দেশ্যে সোহেল ওই ককটেলগুলো সংরক্ষণ করছিল বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।