ডেমরায় গলা কাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ আজ বুধবার ডেমরার মাতুয়াইল এলাকার বাদশা মিয়া রোডে একটি পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে।নিহতের নাম সফি উদ্দিন (৪০)। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ লক্ষণখোলার মৃত মোহাম্মাদ আলীর ছেলে।ডেমরা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার মুরাদ আলী জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে মাতুয়াইল এলাকায় একটি মাইক্রো বাস সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ গাড়িটি ধাওয়া করলে গাড়িতে অবস্থানকরা লোকেরা গাড়িটি রেখে পালিয়ে যায়। পুলিশ এ সময় গাড়িটি আটক করে।পরে আজ সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন ওই পরিত্যক্ত বাড়িতে গলা কাটা অবস্থায় মাইক্রো বাসটির চালক সফি উদ্দিনের লাশ দেশতে পায়। লোকজন খবর দিলে পুলিশ আজ লাশ উদ্ধার করে।মুরাদ আলী আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা মাইক্রো বাসের চালক সফি উদ্দিনকে হত্যা করে সেখানে ফেলে রেখে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।