ডেমরায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার বাঁশবাড়ি এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাকচালক নিহত হয়েছেন।পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেটগামী একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বালুবোঝাই আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রডবোঝাই ট্রাকের চালক মানিক মিয়া (৩৫) মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মনিক মিয়ার বাসা শ্যামপুরের ঢালকানগর এলাকায়। তাঁর বাবার নাম মৃত মোহন মিয়া। তিনি রড নিয়ে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। তবে বালুবোঝাই ট্রাকটির চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।