ডেমরায় অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ডেমরায় আজ বৃহস্পতিবার অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলো ডটকমকে জানান, আজ বেলা তিনটার দিকে ডেমরার বাঁশেরপুলের কোনাপাড়া এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে থানায় সংবাদ দেয় স্থানীয় লোকজন। পরে বিকেল চারটার দিকে উপপরিদর্শক (এসআই) ওবায়দুল লাশটি উদ্ধার করেন। লাশ মর্গে পাঠানোর জন্য ডেমরা থানায় রাখা হয়েছে।