ডেমরায় এক নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরায় দুর্বৃত্তরা অজ্ঞাত এক নারীকে জবাই করে হত্যা করেছে। ওই নারীর আনুমানিক বয়স ২২ বছর। আজ শুক্রবার দুপুরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে পুলিশ ডেমরার ডগাইর এলাকার নাসির উদ্দিনের বাগানবাড়ী থেকে অজ্ঞাত ওই নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। পরে তাঁর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা এক নারীকে জবাই করে হত্যা করেছে। তাঁর পরিচয় এখনো জানা যায়নি।