ডেমরায় গৃহবধূকে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরায় সারুলিয়া বাজারের পশ্চিম পাশে একটি বাসায় আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে দুর্বৃত্তরা রিনা আক্তার নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে। রিনার স্বামী মনির হোসেন মকবুল একজন ঝুট ব্যবসায়ী। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না।রিনা আক্তারের খালা শেফালী বেগম জানান, আজ বেলা আড়াইটার দিকে চারজন যুবক হঠাত্ বাসায় প্রবেশ করে বলেন, ‘আমাদের পুলিশ তাড়া করেছে, আমাদের কিছুক্ষণ থাকতে দেন। এই কথা বলতে বলতে তারা লুঙ্গি দিয়ে আমাকে, রিনা আক্তার ও রিনার মেয়ে মুক্তাকে (৭) বেঁধে ফেলে। রিনাকে পাশের রুমে নিয়ে গিয়ে গলায় ছুরি চালায়। এরপর তারা পাঁচটি মোবাইল ফোনসেট ও স্বর্ণের চারটি চেইন নিয়ে পালিয়ে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে রিনা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।