ডেমরায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার ডগাইরে আজ বৃহস্পতিবার বিকেলে পেট্রলের ডিপোতে অগ্নিকাণ্ডে চারজন কর্মচারী দগ্ধ হয়েছেন।অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির কর্মচারী জালাল হোসেন (২৮), আনিসুল হক (৩০), শামসুল ইসলাম (৩৫) ও তাজুল ইসলাম (২২)। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পূর্ব ডগাইরের নতুনপাড়ায় রনি ট্রেডার্স নামের একটি তেলের ডিপোর একটি ড্রামে আগুন ধরে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ড্রামে ধরে যায়। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের দুটি ও ডেমরার দুটি ইউনিট দেড় ঘণ্টা পরে আগুন নেভায়।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, পদ্মা অয়েলের পরিবেশক আতিকুর রহমান দেয়াল-ঘেরা ডিপোতে পেট্রল ও অকটেনের তেলের ড্রাম রাখতেন। সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।