ডেমরায় দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরা থানার পাইদি এলাকায় আজ সোমবার ভোরে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তাঁর নাম বাহাদুর (২০)। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মতলুবুল আলম বলেছেন, নিহত ব্যক্তি ট্রাকচালকের সহযোগী ছিলেন।এসআই মতলুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে পাইদি এলাকায় রাঙামাটি থেকে যাত্রাবাড়ীগামী মাছবোঝাই একটি দ্রুতগামী ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই একটি ট্রাককে পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাছবোঝাই ট্রাকের চালকের সহযোগী বাহাদুর গুরুতর আহত হন। পরে স্থানীয় এক মাইক্রোচালক তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।পুলিশ জানায়, পাথরবোঝাই ট্রাকটি সিলেট থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। পাইদি এলাকায় এলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের জন্য ট্রাকটিকে সড়কের পাশে রাখা হয়।মাছবোঝাই ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।