ডেমি মুর ও অ্যাস্টন কুচারের বিচ্ছেদের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন ডেমি মুর ও অ্যাস্টন কুচার দম্পতি। গত সেপ্টেম্বর থেকে তাঁদের দাম্পত্য কলহের ব্যাপারে সংবাদমাধ্যমে নানা গুঞ্জন শোনা যায়। জানা গেছে, চিলির এক তরুণীর সঙ্গে কুচারের সম্পর্কের খবর প্রকাশিত হওয়ার পর তাঁদের এই দাম্পত্য কলহের সূত্রপাত হয়।মুর এক বিবৃতিতে বলেন, ‘কুচারের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানা আমার জন্য এক হূদয়বিদারক ঘটনা।’ টুইটারে দেওয়া এক বার্তায় কুচার জানান, মুরের সঙ্গে তাঁর ছয় বছরের সম্পর্ক স্মরণীয় হয়ে থাকবে। অস্কারজয়ী অভিনেত্রী মুর আরেক হলিউড তারকা ব্রুস উইলিসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য সম্পর্কের পর ২০০০ সালে বিচ্ছেদ ঘটান। এরপর ২০০৫ সালে কুচারকে বিয়ে করেন মুর। মুর ও কুচার দম্পতি বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দিলেও আদালতে এ পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। রয়টার্স ও বিবিসি।