ডেমি মুর ও কুচারের বিচ্ছেদের ঘোষণা (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছে ডেমি মুর (৪৯)ও অ্যাস্টন কুচার (৩৩) দম্পতি। গত সেপ্টেম্বর থেকে চলা দাম্পত্য কলহের জের ধরে এ বিখ্যাত হলিউড দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। চিলির এক তরুণীর সঙ্গে কুচারের সম্পর্কের খবর প্রকাশ হওয়ার পর তাঁদের দাম্পত্য কলহের সূত্রপাত হয়। মুর এক বিবৃতিতে বলেন, ‘কুচারের সঙ্গে এই ছয় বছরের দাম্পত্য জীবনের ইতিটানা আমার জন্য এক হূদয়বিদারক ঘটনা। একজন নারী, মা ও স্ত্রী হিসেবে কিছু মূল্যবোধকে আমরা ধারণ করি এবং এর ভিত্তিতেই আমরা এগিয়ে চলি।’

এদিকে টুইটারে দেওয়া এক বার্তায় কুচার জানান, মুরের সঙ্গে তাঁর এ ছয় বছরের সম্পর্ক আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতে, ‘বিয়ে’ জগতের সবচেয়ে জটিল সম্পর্কগুলোর একটি এবং দুর্ভাগ্যবশত একসময় তা ভেঙে যায়।অস্কারজয়ী অভিনেত্রী মুর আরেক হলিউড তারকা ব্রুস উইলসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য সম্পর্কের পর ২০০০ সালে এ সম্পর্কের বিচ্ছেদ ঘটান। এরপর ২০০৫ সালে কুচারকে বিয়ে করে মুর। এ দম্পতি বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিলেও আদালতে এ পর্যন্ত কোনো আবেদন করা হয়নি। ‘গোস্ট’ (১৯৯০), ‘অ্যা ফিউ গুড মেন’(১৯৯২), ইনডিসেন্ট প্রোপোজাল (১৯৯৩) সিনেমাগুলোতে অসাধারণ অভিনয় করে ভক্তদের মন জয় করে মুর। রয়টার্স ও বিবিসি।