ডেমি মুরের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে গত বছরই। এবার সেটির আদ্যোপান্ত লিখবেন ডেমি মুর। এ নিয়ে অনেক দেনদরবার হয়ে গেছে এরই মধ্যে। অবশেষে চুক্তিপত্রে সই করেছেন হলিউডের এই তারকা। ডেমি মুর ও অ্যাশটন কুচারের এই বিচ্ছেদকাহিনি নিয়ে বইটি প্রকাশ করছে হারপার কলিনস। বইটির ব্যাপারে প্রকাশনা কর্তৃপক্ষ জানায়, ‘এরই মধ্যে আমরা একটা চমৎকার বইয়ের পরিকল্পনা এঁটে ফেলেছি, যেখানে মুর তাঁর মায়ের সঙ্গে খারাপ সম্পর্ক এবং ছেলেবেলায় স্কুলজীবনের কষ্টের স্মৃতি তুলে ধরবেন। এখন তিনি অ্যাশটন কুচারের সঙ্গে ঘর বাঁধা আর ঘর ভাঙার কথা বয়ান করবেন পাঠকের সামনে।’ এএনআই।