ডেল স্টেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো নাম: ডেল উইলেম স্টেইনজন্ম: ২৭ জুন, ১৯৮৩, ফালাবোরওয়া, ট্রান্সভাল প্রোভিন্সউচ্চতা: ৬ ফুটস্বীকৃতিআইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ২০০৮প্রিয়শৈশব তারকা: জন্টি রোডস, হানসি ক্রনিয়েঅন্য খেলা: ফুটবল, স্কেটবোর্ডিং, সার্ফিংঅন্য খেলার তারকা: ডেনিস বার্গক্যাম্প, থিয়েরি অঁরি, হোসে মরিনহোঅন্য খেলার দল: আগে ছিল আর্সেনাল, এখন চেলসিশখ: মাছ ধরা, ফটোগ্রাফি‘১৪৫ কিলোমিটার গতিতে বল করতে না পারলে আর কী হলো! ১৩৫ কিলোমিটার তো স্কুলের বাচ্চারাও করতে পারে। হাত ঘুরালেই হয়ে যায়।’—গতি নিয়ে এই হলো ডেল স্টেইনের দর্শন। কথার মতো কাজেও তিনি সোজাসাপ্টা। ফাস্ট বোলার হয়ে যাওয়া ঘটনাক্রমে নয়, যেদিন থেকে ক্রিকেট খেলতে শুরু করেছেন, সেদিন থেকে ফাস্ট বোলারই হতে চেয়েছেন। সব সময়ই চাইতেন যত দ্রুত সম্ভব বল করতে; হাত থেকে বল নয়, বেরোবে একেকটি গোলা।জোহানেসবার্গ থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে ক্রুগার ন্যাশনাল পার্কের ঠিক পাশের ছোট্ট শহর ফালাবোরওয়ায় জন্ম। যে স্কুলে পড়তেন, সেই হান্স মেরেনস্কাই হাইস্কুলের ব্যাটসম্যানদের জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন গতি দিয়ে। তবে বাধা হয়ে দাঁড়াল প্রকৃতি। বয়স অনুযায়ী শরীরটা আশানুরূপ বাড়ছিল না। ১৮ বছরে পা রাখার পর অবশ্য হুট করেই লম্বা হতে থাকেন, শরীরটাকেও সুগঠিত করে ফেলেন। গতি বাড়ে পাল্লা দিয়ে।২০০৩ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, ম্যাচ খেলতে পেরেছিলেন দুটি। পরের বছর প্রথম ৫ ম্যাচেই এমন পারফরম্যান্স যে সোজা টেস্ট অভিষেক! মাত্র ৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেই টেস্টের কঠিন আঙিনায় নেমে রীতিমতো খাবি খেতে হলো, ৩ টেস্টে ৮ উইকেট নেওয়ার পর দল থেকে বাদ। ঘরোয়া ক্রিকেটে ফিরে কঠোর পরিশ্রম করলেন, ২০০৫ ও ২০০৭ সালে কাউন্টিতে এসেক্স ও ওয়ারউইকশায়ারের হয়ে খেলে নিজেকে পরিণত করলেন। এরপর এমনভাবে জাতীয় দলে ফিরলেন, শুধু দেশের নয়, হয়ে গেলেন বিশ্বসেরা পেসার। ১৩ টেস্টে ৭৪ উইকেট নিয়ে ২০০৮ সালে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার।মাঠের বাইরের ডেল স্টেইন আবার মাঠে ঠিক উল্টো। ভীষণ বিনয়ী, লাজুক, জোরে কথা পর্যন্ত বলতে চান না। জোরে বল করতে চান, কিন্তু কখনোই চান না তা ব্যাটসম্যানের গায়ে লাগুক। নিজেই বলেন, ভয়ংকর গতির বোলিং খেলতে হয়, বাটসম্যানদের কথা ভেবে তাঁর খারাপ লাগে! ছোট্ট থেকেই মাছ ধরার প্রতি ভীষণ ঝোঁক। ছিপ হাতে পেলে এখনো সময়ের খেয়াল থাকে না। আর শখ ফটোগ্রাফি, ক্যামেরা সব সময়ের সঙ্গী। কখনো যদি ক্যামেরা নিতে ভুলে যান আর মনে ধরে যায় কোনো দৃশ্য, সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা চেয়ে নিয়ে হলেও ছবি তুলে ফেলেন। ক্যারিয়ারে একটা কালির ছোপ পড়তে পড়তে বেঁচে গেছেন। আইপিএলে ডোপ নিয়েছিলেন বলে খবর বেরিয়েছিল, পরে দেখা গেছে স্রেফ মাইগ্রেনের ওষুধ।ব্যক্তিগত জীবনে সঙ্গী বান্ধবী জিয়ান্নে। বছর চারেক ধরে সম্পর্ক। কনজুমার ডিজাইন নিয়ে পড়াশোনার পাশাপাশি রেস্টুরেন্টে কাজ করতেন জিয়ান্নে। ওই রেস্টুরেন্টেই যাকে বলে প্রথম দেখায় প্রেমে পড়ে যান স্টেইন। ফোন নম্বর জোগাড় করে পরদিনই ফোন, ভাব হতে সময় লাগেনি। বছর তিনেক হলো, একই ছাদের নিচে থাকছেন। তবে বিয়ে করার সময়-সুযোগ হয়ে উঠছে না। ক্যারিয়ার নিয়ে দুজনই ব্যস্ত।অভিজ্ঞতায় বুঝেছেন, গতিই সব নয়। অ্যালান ডোনাল্ডের গতি আর শন পোলকের নিয়ন্ত্রণ—দুটির মিশেলেই গড়ে তুলতে চান নিজেকে। অস্ত্রভান্ডারে তাই গতির সঙ্গে যোগ হয়েছে দুই দিকেই সুইং, স্লোয়ার বাউন্সার, রিভার্স সুইং, ইয়র্কার। তারপরও সবকিছুর আগে এখনো গতি। ওটার সঙ্গে আপস? কখনোই না! আরিফুল ইসলাম