ডেসটিনি ও হল-মার্ক নিয়ে হঠা ৎ ত ৎপর দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠা ৎ করে ডেসটিনি ও হল-মার্ক কেলেঙ্কারির মামলা নিয়ে তোড়জোড় শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দ্রুততম সময়ে এই দুই মামলার অভিযোগপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুদক সূত্রগুলো জানায়, সরকার তাদের এই মেয়াদেই এ দুই আলোচিত মামলার বিচার করতে চাইছে। পাঁঁচটি সিটি করপোরেশনের নির্বাচনে পরাজয়ের পর এই নির্দেশনা এসেছে। যেসব কারণে সিটি নির্বাচনে সরকারি দল-সমর্থিত প্রার্থীর পরাজয় হয়েছে বলে আলোচনা হচ্ছে, তার মধ্যে হল-মার্ক কেলেঙ্কারি অন্যতম। আর তাই শেষ সময়ে এসে হল-মার্ক ঘটনার বিচার করতে চায় সরকার। দেখাতে চায় যে সরকার বিচার করেছে। এ কারণেই দ্রুততম সময়ে অভিযোগপত্র জমা দেওয়ার জন্য কাজ করছে দুদক। ফলে এখন তাড়াহুড়া করছে সংস্থাটি। দুদকের তোড়জোড়ের অংশ হিসেবেই গত মঙ্গলবার হল-মার্ক কেলেঙ্কারির আসামি সোনালী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আতিকুর রহমানকে পুলিশ আটক করেছে। আতিকুর রহমান ক্যানসারে আক্রান্ত। তিনি বাসাতেই থাকতেন। ফলে তাঁকে আটক করা সহজ হয়েছে। অথচ সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির এবং সাবেক ডিএমডি মাইনুল হককে ধরার কোনো উদ্যোগ এত দিন ছিল না। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, দুদকের চেয়ারম্যানের নির্দেশ অনুযায়ী হল-মার্কের ১১টি ফান্ডেড (নগদ অর্থসংক্রান্ত) মামলার অভিযোগপত্র কমিশনের কাছে জমা দেওয়ার শেষ সময় ঠিক করা হয়েছে ৩১ জুলাই। কিন্তু এসব অভিযোগপত্রে প্রভাবশালীদের নাম থাকবে না বলে সূত্র জানায়।হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীর সংশ্লিষ্টতা সম্পর্কে খোদ অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটিও প্রশ্ন তুলেছিল। গ্রেপ্তার হওয়া হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ তাঁর জবানবন্দিতে এ সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন বলে দুদক সূত্র জানায়। অভিযোগপত্রে সোনালী ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের মাত্র একজন সদস্যের নাম থাকছে বলে জানা গেছে। দুদকের চেয়ারম্যান বদিউজ্জামান প্রথম আলোকে জানান, চলতি মাসের মধ্যেই হল-মার্কের অভিযোগপত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ডেসটিনির ক্ষেত্রে আরও কিছু সময়ের প্রয়োজন হবে। তবে আগামী মাসের মধ্যেই অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে। হল-মার্ক: গত বছরের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানকে আসামি করে মোট ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। আসামিদের মধ্যে হল-মার্কের সাতজন এবং সোনালী ব্যাংকের ২০ জন কর্মকর্তা রয়েছেন। নিয়ম ভেঙে ঋণের নামে ২০১০ সালের জুন থেকে ২০১২-এর মার্চ পর্যন্ত সময়ে সোনালী ব্যাংকের একাধিক শাখা থেকে তিন হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হল-মার্কসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল এ পর্যন্ত মামলার প্রধান আসামি তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমান, ব্যাংকের ডিএমডি আতিকুর রহমান, জিএম মীর জাহিদুর রহমান ও দুই ডিজিএম শেখ আলতাফ হোসেন ও শফিজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করেছে। এখনো ধরা যায়নি ১৯ আসামিকে। ডেসটিনি: গত বছরের ৩১ জুলাই রাজধানীর কলবাগান থানায় প্রতারণার মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ডেসটিনি গ্রুপের ২২ পরিচালকের বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। দুটি মামলা ডেসটিনি মাল্টিপারপাস গ্রুপের অর্থ আত্মসা ৎ, অন্যটি ট্রি প্ল্যান্টেশনের অর্থ আত্মসা ৎ বিষয়ে। দুটি মামলায় তদন্তকাজ চলছে। আসামি গ্রেপ্তার ও তাঁকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য দিয়ে পরবর্তী তদন্তকাজ এগিয়ে চলছে বলে জানান সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা। বিদেশে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে, সে সম্পর্কিত তথ্যও জোগাড় করেছে তদন্ত দল। জব্দ করা হয়েছে ডেসটিনির দৃশ্যমান স্থাবর-অস্থাবর সম্পত্তি। কিন্তু এখনো ডেসটিনির ব্যাংক লেনদেনের সব তথ্য জোগাড় করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে কিছু ব্যাংকের অসহযোগিতা, আদালতের কিছু রিট তদন্ত প্রক্রিয়ার গতি ধীর করে দিয়েছে বলে জানান সংশ্লিষ্ট সূত্র। উপপরিচালক মোজাহার আলী সরকার জানান, ‘আমরা কাজ করছি। অভিযোগপত্র জমা দিতে আরও সময় প্রয়োজন।’ দুদক কর্তৃপক্ষ তদন্ত দলকে আগস্ট মাসের মধ্যে অভিযোগপত্র দেওয়ার জন্য মৌখিক নির্দেশ দিয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। এজাহার অনুযায়ী, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন ও ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র হস্তান্তর ও আত্মসা ৎ করেছে। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, পরিচালক লে. কর্নেল (অব.) দিদারুল আলম, ডেসটিনির কোষাধ্যক্ষ আকবর হোসেন, ইসলাম ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শফিউল ইসলাম ও ডেসটিনির পরিচালনা বোর্ডের সদস্য শিরীন আখতার। আদালতের বিশেষ শর্তে জামিনে রয়েছে ডেসটিনির সভাপতি সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশিদ।