ডেসটিনি গ্রুপের সম্পদ জব্দের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, ডেসটিনি-২০০০ লিমিটেড ও ট্রি প্ল্যান্টেশনের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, তাঁর স্ত্রী ফারাহ দীবা আমিন, ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ কর্মকর্তার স্থাবর-অস্থাবর সম্পত্তিও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলায় সম্পত্তি জব্দের আবেদন করলে গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন ও মোহাম্মদ কবির হোসেন।ক্রোক আবেদনে বলা হয়, ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপক রফিকুল আমীন, ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও ডেসটিনি গ্রুপের লে. কর্নেল (অব.) দিদারুল আলম মানুষকে বেশি লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিরা যাতে আত্মসাৎ করা অর্থ দিয়ে অর্জিত সম্পদ বিক্রি বা হস্তান্তর করতে না পারেন, এ জন্য তা ক্রোক করার আবেদন জানানো হয়।গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন ও গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। আসামিদের মধ্যে ১০ পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।