ডেসটিনিকে আটকানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথিত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনিকে এবার আটকানোর কথা বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।অর্থমন্ত্রী বলেন, ‘আইন অনুযায়ী ডেসটিনির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখতে হবে, কীভাবে আইনের মধ্যে থেকেই ডেসটিনিকে আটকানো যায়। আগে যেভাবে যুবককে (যুব কর্মসংস্থান সোসাইটি) আটকেছিলাম।’আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।অর্থমন্ত্রী বলেন, ‘এমএলএম প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য ২০০৯ সালেই আমি বাণিজ্য মন্ত্রণালয়কে বলেছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।’ডেসটিনি কর্তৃপক্ষের আদালতে যাওয়া প্রসঙ্গে মুহিত বলেন, ‘তাদের অধিকার রয়েছে আইনের আশ্রয় নেওয়ার। আবার আমরাও আইন অনুযায়ী কাজ করব।’বাণিজ্য মন্ত্রণালয়ের করা এমএলএম-সংক্রান্ত খসড়া আইনটি বেশ দুর্বল হয়েছে বলেন উল্লেখ করেন অর্থমন্ত্রী।