ডেসটিনির কর্মকর্তাদের হিসাব জব্দের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের বিভিন্ন কর্মকর্তার ২৫২টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) জব্দ করতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আখতারুজ্জামানের আদালতে এ আবেদন করা হয়। আদালত কাল মঙ্গলবার নিয়মিত আদালতে বিষয়টি শুনানির জন্য দিন ধার্য করেন।আদালত সূত্রে জানা যায়, ৩১টি ব্যাংকে ডেসটিনি গ্রুপের বিভিন্ন কর্মকর্তার ২৫২টি হিসাব জব্দ করতে আজ আদালতে আবেদন করেছে দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।দুর্নীতির অভিযোগে ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় পৃথক দুটি মামলা করা হয়।