ডেসটিনির প্রেসিডেন্ট হারুনের জিজ্ঞাসাবাদ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে করা দুদকের দুই মামলায় জামিনে থাকা ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র জানায়, আজ রোববার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদারের নেতৃত্বে একটি তদন্ত দল তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সকাল পৌনে ১০টার দিকে হারুন সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে আসেন।গত ১৮ অক্টোবর আদালতের অনুমতি ছাড়া বিদেশে না যাওয়া, ডেসটিনির সঙ্গে যোগাযোগ না রাখাসহ বেশ কয়েকটি শর্তে হারুন-অর-রশীদের দুই মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।গত ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমীন ও গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদসহ ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামিদের মধ্যে ১০ পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ থেকে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা অন্যত্র স্থানান্তরের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তাঁদের বিরুদ্ধে এই মামলা করা হয়।