ডেসটিনির ১২ কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জবানবন্দি মিলিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানের ১২ কর্মকর্তাকে আজ দুর্নীতি দমন কমিশনে (দুদক) ডাকা হয়েছে।তাঁরা অর্থ (ফিন্যান্স), হিসাব (অ্যাকাউন্টিং) ও ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগের কর্মকর্তা। আজ বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তাঁরা দুদকের কার্যালয়ে হাজির হয়েছেন।দুদকের অনুসন্ধান বিভাগের সূত্র প্রথম আলো ডটকমকে জানায়, মূলত ডেসটিনির বিভিন্ন বিভাগে আর্থিক লেনদেনের বিষয়ে জানতে এবং প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জবানবন্দি মিলিয়ে দেখতেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আজ বেলা সাড়ে ১১টায় দুদকের নিয়মিত সংবাদ সম্মেলনে সচিব ফয়জুর রহমান চৌধুরী লিখিত বক্তব্যে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত তাঁরা চার হাজার ৬১৬টি অভিযোগ পেয়েছেন। এর মধ্যে কমিশন ৫২০টি অভিযোগ অনুসন্ধান করছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত ৩৫০টি প্রতিবেদন থেকে ৬৪টি প্রতিবেদনের ওপর অনুসন্ধান শুরু করে দুদক।