ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড় এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে গভীর ডোবায় পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে। তার নাম আবদুর রাজ্জাক ওরফে রাজিন (১২)। সে ধোলাইপাড় মুরাদপুরের ইসলামিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, নিহত আবদুর রাজ্জাক মা-বাবার সঙ্গে জুরাইন মেডিকেল রোড এলাকায় থাকত। সে আজ দুপুর ১২টার দিকে মুরাদপুর এলাকায় একটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে বেলা একটার দিকে আবদুর রাজ্জাক মারা যায়।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মুত্তাকিন জানান, মৃত্যুর বিষয়টি তাঁরা এখনো শোনেননি।