প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিবি সিরিজের শেষ ম্যাচটি তাঁর জন্য ছিল আনন্দ-বেদনার যুগলবন্দী। আনন্দ যেকোনো বোলারের বহু আরাধ্য হ্যাটট্রিক করতে পারার, বেদনা দল হেরে যাওয়ার। তবে দলের হারটা খুব বেশি করে বুকে বাজার কথা নয়, ফাইনাল নিশ্চিত হয়েছিল তো আগেই। হ্যাটট্রিক আনন্দটা ওই বেদনাকে ছাপিয়ে যাওয়ারই কথা। কত বিখ্যাত সব বোলারের ক্যারিয়ার শেষ হয়ে গেল তো টানা তিন বলে উইকেটের স্বাদ না পেয়েই! অস্ট্রেলিয়ার হয়েই যেমন তাঁর আগে হ্যাটট্রিক ছিল মাত্র তিনজনের—ব্রুস রিড, অ্যান্থনি স্টুয়ার্ট ও ব্রেট লি। গত পরশু মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে অভিজাত এই তালিকায় নাম তুলতে পারায় আমাদের এই সপ্তাহের তারকা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান।