ড্যাপবিরোধী প্রচার সরকারকে চোখ রাঙানোর সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন পরিবেশবাদী সংগঠন রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বাস্তবায়নবিরোধী অপশক্তিকে রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনগুলোর নেতারা বলেছেন, প্রধানমন্ত্রী যেখানে ড্যাপ অনুমোদন দিয়েছে, সেখানে ভূমিদস্যুদের ওই প্রচারণা সরকারকে চোখ রাঙানো ছাড়া আর কিছুই না। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক প্রতীকী সমাবেশে সংগঠনগুলোর নেতারা এসব কথা বলেন। জলাধার রক্ষা আন্দোলন সমাবেশটির আয়োজন করে। সমাবেশে জলাধার দখলকারীদের দৈত্য হিসেবে উপস্থাপন করা হয় এবং ছয়টি দৈত্যের স্কেচ হাতে নিয়ে চারুকলার সামনে অবস্থান করেন আয়োজকেরা। বক্তারা বলেন, নগরের জলাধারগুলো এখনই রক্ষা করতে না পারলে কয়েক বছরের মধ্যে ঢাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। জলাবদ্ধতা, পরিবেশ-প্রতিবেশ, পানিসংকট মোকাবিলার বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে উন্মুক্ত স্থান, কৃষি এলাকা, বন্যাপ্রবাহ এলাকা, জলাশয়, জলাধার রক্ষার মাধ্যমে দ্রুত ড্যাপ বাস্তবায়ন করতে হবে।সমাবেশে জলাধার রক্ষা আন্দোলনের সঙ্গে পরিবেশবাদী সংগঠন গ্রিন বেল্ট, গ্রিন মাইন্ড, প্রত্যাশা, নিরাপদ, সিটিজেন রাইটস মুভমেন্ট, সিরাক, মেডের নেতারা অংশ নেন। এতে সাঈদ মুন্না, হেলাল আহমেদ, ইবনুল সাঈদ রানা, তুষার রেহমান, এস এম সৈকত, রফিকুল ইসলাম সবুজ, জসিম খাতাবী, আমির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।