ড্যাবের মহাসচিব জাহিদের জামিন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও চিকিত্সকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব চিকিত্সক এ জেড এম জাহিদ হোসেন জামিন পেয়েছেন।রাজধানীর নাখালপাড়ায় নির্মাণাধীন হাসপাতাল ভবনের ভিত তৈরির জন্য করা দেয়াল (শোর পাইলিং) ধসে পড়ার ঘটনায় দায়ের করা পৃথক আটটি মামলায় তিনি জামিন পেয়েছেন।আজ সোমবার ঢাকা মহানগর আদালত ইসমাইল হোসেন তাঁর রিমান্ডের আবেদন নাকচ করে জামিন মঞ্জুর করেন।নাখালপাড়ার ঘটনায় পৃথক আটটি মামলায় পুলিশ জাহিদকে পৃথকভাবে সাত দিন করে (মোট ৫৬ দিন) রিমান্ডে নেওয়ার আবেদন করে। তবে আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাঁকে আজ জামিন দেন।গতকাল রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। ডিবির উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, নাখালপাড়ার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।