ড্যারেনে মুগ্ধ লয়েড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে জেতাতে পারেননি। তবে ৮২ বলে ৭৩ রানের ইনিংস খেলে ড্যারেন ব্রাভো জিতে নিয়েছেন ক্রিকেট-পিপাসুদের হূদয়। সেই কাভার ড্রাইভ, সেই কবজির মোচড়ে ফ্লিক, সেই সুইপ—ঠিক যেন ব্রায়ান লারা! ব্রাভো ভাইদের ছোটজনের ব্যাটিংয়ে কিংবদন্তি লারার ছায়া তো খুঁজে ফিরছেনই, এক ধাপ এগিয়ে কেউ কেউ শুরু করে দিয়েছেন তুলনা, ড্যারেন ঠিক লারার মতো!কিংবদন্তি ক্লাইভ লয়েডও ড্যারেনের প্রশংসায় পঞ্চমুখ। তবে লারার সঙ্গে তুলনায় তাঁর আপত্তি। ড্যারেনকে প্রশংসায় ভাসিয়েছেন ঠিকই। ওয়েস্ট ইন্ডিজকে দুবার বিশ্বকাপ জেতানো অধিনায়ক বলছেন, ‘না, দয়া করে ওকে ব্রায়ানের (লারা) সঙ্গে তুলনা করবেন না। সেটা অন্যায়।’তুলনায় আপত্তি আছে। তবে ড্যারেনের ব্যাটিংয়ে ৬৭ বছর বয়সী লয়েডও খুঁজে পেয়েছেন লারার ছায়া, ‘হ্যাঁ, হ্যাঁ, এই ছেলেটিও অনেকটা লারার মতোই ব্যাটিং করে। ওর পা নাড়াচাড়া, শট—লারার মতোই।’ক্লাইভ লয়েডের এমন প্রশংসা ড্যারেন ব্রাভোকে নিশ্চয় উজ্জীবিত করবে আগামীর পথ চলায়। ওয়েবসাইট।