ড্রাগন ট্রেডিং করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএসটিআইর অনুমোদন ছাড়াই এনার্জি ড্রিংকস ও ফ্রুট জুস তৈরি করায় ড্রাগন ট্রেডিং করপোরেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আল আমীন। আজ বৃহস্পতিবার বেলা ১টায় মোহাম্মদপুরের আদাবরে প্রতিষ্ঠানটির কারখানায় এক অভিযান চালিয়ে আদালত এই দণ্ড দেন।অনুমোদন ছাড়াই ড্রাগন ট্রেডিং করপোরেশন পণ্য তৈরি শুরু করে। পণ্য বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন পত্রপত্রিকায় বিজ্ঞাপনও দেয়। অভিযান পরিচালনাকারী দল কারখানাটি সিলগালা করে দেয়। দলে র্যাব-২ ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।