ড্রিউ ব্যারিমোরের বিয়ে জুনে!
ক্যালিফোর্নিয়ায় নিজের বাড়িতে চলতি বছরের ২ জুন বাগদত্ত উইল কোপেলম্যানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হলিউডের অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। এই বিয়ের আয়োজন করা হবে উইলের পরিবারের পক্ষ থেকে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ই-অনলাইন।ঘরোয়াভাবেই বিয়ের পিঁড়িতে বসবেন ড্রিউ ও উইল। কাছের বন্ধু-বান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। বাচ্চা জন্ম দেওয়ার আগেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চান ড্রিউ। বেশ কিছুদিন ধরেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিয়ের আলোচনা চালাচ্ছিলেন ড্রিউ ও উইল। দুই পরিবারের আলোচনার ভিত্তিতে অবশেষে ২ জুন তাঁদের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে।সূত্রটি আরও জানিয়েছে, ‘উইলকে দারুণ পছন্দ করেন ড্রিউ। তাঁরা একে অপরকে খুবই ভালোবাসেন এবং চিরকাল একসঙ্গে থাকার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’ড্রিউ মনে করেন, উইল খুবই ভালো একজন মানুষ এবং সফল বাবা হিসেবেও নিজেকে প্রমাণ করবেন তিনি।