ড্রিউর অনামিকায় নতুন আংটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনামিকায় ফের নতুন করে আংটি পরলেন ড্রিউ ব্যারিমোর। কর্মটি সম্পাদন করলেন উইল কোপেলম্যান নামের এক ভদ্রলোক। পেশায় তিনি আর্ট কনসালট্যান্ট। ড্রিউ এই চিত্রগবেষকের সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন গত বছরের ফেব্রুয়ারিতে। কেবল ড্রিউকেই নয়, ড্রিউয়ের অধিকাংশ ভক্তের চোখেই বিস্ময় ফুটিয়েছেন উইল। চার ক্যারেটের কিছু কম ওজনের একটি আংটি তিনি পরিয়েছেন ড্রিউকে। বর্ণহীন উজ্জ্বল হীরার ওই আংটিটি এখন সবার আগ্রহের বিষয়। যুক্তরাষ্ট্রের ইদাহো রাজ্যের সান ভ্যালেতে হয়েছে এই আংটি বদল।উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালে জেরেমি থমাসের সঙ্গে ঘর বেঁধেছিলেন ড্রিউ। এরপর দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বেঁধেছিলেন ২০০১ সালে, টম গ্রিনের সঙ্গে। পিপল।