ড্রিউয়ের বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্রিউ ব্যারিমোরের পুরুষ ভক্তদের হূদয় পুড়েছে এর আগেও। তবে এবার বোধ হয় পোড়া হূদয় আবার পুড়তে যাচ্ছে! বিয়ে করবেন বলে ঘোষণা দিলেন এই তারকা। পাত্র? উইল কোপেলম্যান। এ বছরের জানুয়ারিতেই অবশ্য ড্রিউ জানিয়ে দিয়েছিলেন, অনামিকায় আংটি পরেছেন। এবার জানালেন, ‘বিয়ে করতে যাচ্ছি।’ সঙ্গে আরেকটি খবর, মা-ও হতে যাচ্ছেন এই ৩৭ বছর বয়সী। কন্ট্যাক্টমিউজিক জানাচ্ছে, মা হওয়ার জন্যই কেবল বিয়ের কথা ভাবছেন না ড্রিউ। তিনি আসলে কোপেলম্যানকে পেতে চাইছেন একদম আপন করে। জীবন দর্শন পরিবর্তনের কথা বললেন ড্রিউ, ‘আগে চাইতাম, জীবনটা রোলার কোস্টারের মতো উঁচু-নিচু হোক, তবে এখন আমি সমান্তরাল রেখাতেই বিশ্বাস। এতেই সুখী।’ এএনআই।