ড্রেন নিয়ে বেড়া পৌরবাসীর দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেড়া পৌরসভার বেড়া বাজারের সোনালী ব্যাংক থেকে মাছবাজার পর্যন্ত এলাকায় ড্রেনের কোনো প্রয়োজন নেই। কিন্তু সেখানে অযথাই একটি ড্রেন নির্মাণ করা হয়েছে। এ ড্রেনটি এখন এলাকার ব্যবসায়ী ও পথচারীদের দুর্ভোগের কারণ। আবার পৌর এলাকার বনগ্রাম, মৈত্রবাঁধা, হাতিগাড়া, শম্ভুপুর প্রভৃতি মহল্লায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের কয়েক মাসজুড়ে জলাবদ্ধতা থাকার পাশাপশি সারা বছরজুড়ে নোংরা পানি ও বর্জ্য জমে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করে। অথচ এ এলাকাগুলোতে কোনো ড্রেন নেই।অন্যদিকে বৃশালিখাসহ কয়েকটি এলাকায় নির্মাণ করা ড্রেন একসময় কিছুটা সুবিধা বয়ে আনলেও সেগুলো এখন নষ্ট। শেখপাড়া মহল্লায় ড্রেনের পানি ও বর্জ্য কোথায় গিয়ে পড়বে সে ব্যবস্থা না রেখেই মহল্লাবাসীর চলাচলের রাস্তা দখল করে অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে ড্রেন। এ ড্রেনে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে নাকাল মহল্লাবাসী।জানা গেছে, অবকাঠামো ও জনসংখ্যা অনুযায়ী প্রথম শ্রেণীর বেড়া পৌরসভায় অন্তত ৬০ কিলোমিটার ড্রেন থাকার কথা। কিন্তু এখানে রয়েছে মাত্র ছয় কিলোমিটার। তা ছাড়া পৌর এলাকার কোথাও কোনো ডাস্টবিন নেই। একদিকে পৌর কর্তৃপক্ষের অবহেলা আরেক দিকে পৌরবাসীর সচেতনতার অভাবে পৌরসভার বেশির ভাগ এলাকায় ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধযুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ড্রেনের মধ্যে কিলবিল করছে লাখ লাখ মশার লার্ভা। এর পাশ দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই পথচারীরা ড্রেনে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এ এলাকার চা বিক্রেতা ভরত দাস জানান, ড্রেন নির্মাণের পর থেকে তিনি এমন বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটতে দেখেছেন। এ এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী বকুল মোল্লা ও হার্ডওয়্যার ব্যবসায়ী মো. ওয়াহিদুজ্জামানসহ কয়েকজন ব্যবসায়ী জানান, এ এলাকায় ড্রেনের কোনো প্রয়োজন ছিল না। এটি নির্মাণের পর থেকে এ এলাকার ব্যবসায়ী ও পথচারীদের বৃশালিখা মহল্লার আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘নির্মাণ করা ড্রেনগুলো নিম্নমানের হওয়ায় অল্প দিনেই ভেঙে পড়েছে। এ এলাকায় এখন বাসাবাড়ির নোংরা পানি আটকে যাচ্ছে এবং ড্রেন উপচে দুর্গন্ধ ছড়াচ্ছে।’বেড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন বলেন, ‘পৌর এলাকার ড্রেনগুলো আমাদের কার্যালয়ের তত্ত্বাবধানে নির্মাণ করার পর সেগুলো পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া সেগুলোর নির্মাণ সম্পন্ন হয়েছে আমার এ কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগে। আর শেখপাড়া মহল্লা ও বাজারের ড্রেন নিয়ে এলাকাবাসী আমার কাছে অভিযোগ করেছেন। যেহেতু এ বিষয়টি এখন পৌরসভার আওতাভুক্ত তাই অভিযোগকারীদের আমি পৌর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে।’বেড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এনামুল হক শামীম বলেন, ‘পৌর এলাকায় পর্যাপ্ত নতুন ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুরোনো ড্রেনগুলোরও সংস্কার করা হবে।’