ড্রোন ফেরত দেবে না ইরান (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটক করা মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) ফেরত দেবে না ইরান। ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রোববার দুপুরে এ কথা বলেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রেভল্যুশনারি গার্ডের উপপ্রধান জেনারেল হোসেইন সালামি রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে বলেন, ‘যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমানের ইরানের আকাশসীমা লঙ্ঘন বৈরী আচরণের প্রকাশ। এটা ভবিষ্যতের সম্ভাব্য বড় প্রতিরোধের ক্ষেত্রে ইরানের সতর্কতা।’ কিন্তু ইরান ভবিষ্যতে কী ধরনের পদক্ষেপ নেবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি।ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, ইরানের সামরিক কর্মকর্তারা আরকিউ-১৭০ নামের চালকবিহীন বিমানটি পরীক্ষা করছেন। তাঁরা মার্কিন ড্রোন আটকের প্রমাণ হিসেবে প্রথমবারের মতো এ ভিডিওচিত্র প্রচার করেছে।ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত রেডিও জানিয়েছে, আফগানিস্তান সীমান্ত থেকে ২২৫ কিলোমিটার দূরে ইরানের পূর্বাঞ্চলীয় শহর কাশমা শহরের আকাশে চালকবিহীন বিমানটি ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্রও তাদের ড্রোন আটক হওয়ার বিষয়টি স্বীকার করেছে।