ড্রোন হামলায় পাকিস্তানে নিহত ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানে চারটি চালকবিহীন বিমানের (ড্রোন) ছোড়া ১০টি রকেটের হামলায় ১৭ জন নিহত হয়েছেন। নিহত লোকজনের মধ্যে কয়েকজন সন্দেহভাজন পাকিস্তানি তালেবান। আজ রোববার দক্ষিণ ওয়াজিরিস্তানে এ হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ‘দ্য ডন’ জানায়, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি দক্ষিণ ওয়াজিরিস্তানের আদিবাসী-অধ্যুষিত এলাকার তিনটি বাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালায় ড্রোনগুলো। হামলায় ওই বাড়িগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ওই স্থানে কারি ইমরান নামের এক জঙ্গি নেতা আত্মগোপন করে ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল। তিনি হাফিজ গুল বাহাদুর গ্রুপের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হয়।