ড্রয়ে শুরু বাংলাদেশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্র দিয়ে দক্ষিণ এশিয়ার ফুটবল ‘বিশ্বকাপ’ বলে পরিচিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হলো বাংলাদেশের। আজ শুক্রবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ দল।দক্ষিণ এশীয় ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে অন্য তিন দল পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান।